প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
চন্দনাইশে হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) ওফাত দিবস উপলক্ষে আজিমুশশান ঈদে-এ মিলাদুন্নবী মাহফিল সম্পন্ন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ বাইজুরীতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদে মাগরিব থেকে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইনজুরী কমল মিয়া চৌধুরী জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুম নুরুচ্ছফা খাঁন সওদাগর স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ও মধ্যম বাইনজুরী এলাকাবাসীর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ও আনোয়ারা ছুরুত বিবি জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম আলকাদেরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মামুন খলিফা (রঃ) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি নূর মোহাম্মদ আল কাদেরী, হাফেজ মাওলানা একরাম হোসেন, কমল মিয়া চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম, কমল মিয়া চৌধুরী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা রহমত উল্লা, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম খান, জামাল মেম্বার, হাসান, আজিজুর রহমান, প্রমুখ। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট